× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:২৯ পিএম

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) পৌর শহরের নির্বাহী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত সাইদুর রহমান হাতীভাঙ্গা মদিনাতুল উলুম নুরানি মডেল মাদ্রাসার শিক্ষক। তিনি সাকোয়াপাড়া গ্রামের জুরাল মিস্ত্রির ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশু শিক্ষার্থীর বয়স ৮ বছর। সে মদিনাতুল উলুম নুরানি মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ২৬ এপ্রিল মাদ্রাসাসংলগ্ন অভিযুক্ত ওই শিক্ষকের বাড়িতে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। শিশুটি বাসায় গিয়ে জানালে তার মা ঢাকায় অবস্থানরত শিশুটির বাবাকে জানান। পরে শিশুটির বাবা ৩ মে রাতে অভিযুক্ত সাইদুর রহমানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন। পুলিশ আজ সকালে অভিযুক্ত ওই শিক্ষককে আটক করে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা জানান, গত ২৬ এপ্রিল আমার মেয়ে মাদ্রাসা থেকে ফিরে কান্নাকাটি করছিল। কান্নার কারণ জানতে চাইলে সে জানায় মাদ্রাসার হুজুর সাইদুর রহমান তার বাড়িতে ডেকে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেলে সাইদুর রহমান পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!