× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৫১ পিএম

ঘুষ নিতে গিয়ে আটক জেলা অফিসারের জামিন নামঞ্জুর

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৫১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আদালতে তোলা হয়। এ সময় বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, দুদকের করা মামলায় আশরাফুল আলমকে গ্রেপ্তার দেখানো হয়। দুদকের পক্ষে মামলাটি করেন সমন্বিত যশোর অফিসের সহকারী পরিচালক মো. আল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত যশোর অফিসের উপপরিচালক মো. সালাহউদ্দিন।

তিনি জানান, প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ছিল তাদের কাছে। সে সূত্র ধরে বুধবার বিকেলে দুদকের একটি টিম শিক্ষা অফিসে অভিযান চালায়।

পরে সেখান থেকে ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করা হয়। বৃহস্পতিবার ওই মামলার গ্রেপ্তার দেখিয়ে আশরাফুল আলমকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়েছিল।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছেন শিক্ষকদের একটি অংশ। যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুপুরে মানববন্ধনটির আয়োজন করা হয়। মানববন্ধন থেকে ওই শিক্ষা কর্মকর্তার মুক্তির দাবি জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!