ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হেরে গেলেন ঝালকাঠির আলোচিত জামায়াত প্রার্থী ফয়জুল হক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:২৫ এএম
ড. ফয়জুল হক। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, আসনটিতে মোট ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল ধানের শীষ প্রতীকে ৬২ হাজার ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলার দুটি আসনে মোট ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩০। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, নারী ভোটার ১ লাখ ১২ হাজার ১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।