× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৪৩ পিএম

এবার আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৪৩ পিএম

ঝিনাইদহ আদালত। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ আদালত। ছবি : রূপালী বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহের একটি আদালতে মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট আব্দুল আলীম নামে এক আইনজীবী।

রোববার (২৫ জানুয়ারি) ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মানহানির অভিযোগে বাদী হয়ে মামলার আবেদন করেন তিনি। পরে সদর আমলি আদালতের বিচারক মোখলেসুর রহমান অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

মামলার বাদী ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আলীম বলেন, ‘সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ করেছে। এতে বিএনপিসহ আমাদের সবার মানহানি হয়েছে।’

তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদ ও সঠিক বিচারের দাবিতে আমীর হামজার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আমরা চাই, আইনগতভাবে তাঁর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

Link copied!