ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মো. মনোয়ার হোসেন (৪৯) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এলাকার ড্রাগন বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নসিমন চালক সাব্বির হোসেন গুরুতর আহত হন।
নিহত মনোয়ার হোসেন শৈলকুপা উপজেলার গোয়ালবাড়ী গ্রামের আকমল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে খুলনা মেট্রো-উ-১১-০১০৯ কাভার্ডভ্যান ও একটি কাঁচামাল বোঝাই নসিমন গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান কাঁচামাল ব্যবসায়ী মো. মনোয়ার হোসেন। আহত নসিমন চালক সাব্বির হোসেনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় কবলিত যানবাহন দু’টি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-20260319113203.webp)

