× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:০৬ পিএম

শৈলকুপায় বজ্রপাতে নারীসহ আহত ৩

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:০৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে বৃষ্টির সময় উপজেলার পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দিগনগর ইউনিয়নের সিদ্দি গ্রামের নদী খাতুন, পৌরসভার ফাজিলপুর গ্রামের শামীম এবং মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের মনিরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫ টার দিকে বৃষ্টির সময় তারা মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, আকস্মিক বজ্রপাতের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খোলা মাঠে কাজ করার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

রূপালী বাংলাদেশ

Link copied!