× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৭:১৯ পিএম

বারুইপাড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, জুলাই থেকে পুরোদমে চালুর ঘোষণা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৭:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারুইপাড়া গ্রামে দেশব্যাপী পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটিতে আধুনিক কসাইখানার উদ্বোধন শেষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, দেশব্যাপী ১৯টি জেলায় একযোগে ১৯টি স্পটে ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে এবং এর মধ্যে ঝিনাইদহের শৈলকুপার বারুইপাড়া অন্যতম।

মন্ত্রী জানান, কেন্দ্রীয়ভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মূল কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুবিধাভোগী নারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ১ জুলাই থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম কার্ডসহ সরকারের বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

মন্ত্রী জানান, ইতোমধ্যে হরিণাকুণ্ডু ও শৈলকুপায় খাল খনন এবং ইমামদের ভাতা কর্মসূচির পাইলট কার্যক্রমও শুরু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!