× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৪১ পিএম

সীমান্তে ৯৬০ পিস ইয়াবাসহ কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৪১ পিএম

ইয়াবাসহ আটক তাজুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

ইয়াবাসহ আটক তাজুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৫২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত তাজুল দিনাজপুর জেলার হিলি হাকিমপুর সিপি রোডের তজব আলীর পুত্র।

বিজিবি জানায়, ৭ জানুয়ারি বুধবার দুপুরে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধীন হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা উপজেলার উচনা সীমান্ত এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্তবর্তী উচনা মাদ্রাসা মোড় সংলগ্ন স্থানে এক মোটরসাইকেল আরোহীর সন্দেহজনক গতিবিধি লক্ষ করে।

এ সময় বিজিবি টহল দল তার দিকে গেলে তিনি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবি সদস্যরা ১টি অ্যাপাচি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করে। উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন বিজিবি। মাদক ও মালামালসহ আসামিকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

Link copied!