জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় মানিকা উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে।
অভিভাবকরা অভিযোগ করেন, আগাম ছুটি দেওয়ার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং এটি নিয়মবহির্ভূত সিদ্ধান্ত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী মণ্ডল বলেন, রমজান শেষে প্রথম দিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তাই নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে।
অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বিকেল ৪টার আগে স্কুল ছুটি দেওয়ার নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, দুপুর ১টায় ছুটি দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


