× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:৫০ পিএম

জামিন নিতে এসে কারাগারে আ.লীগের ৬ নেতা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:৫০ পিএম

জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

জয়পুরহাটে জুলাই হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেছেন আদালত। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা আত্মসমর্পণ করেন এবং জামিন প্রার্থনা করেন। তবে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিলন চন্দ্র মণ্ডল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন—জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মণ্ডল, সাবেক মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, সাবেক কাউন্সিলর বাপ্পী, ইউপি সদস্য শফিকুল ইসলাম ও ওয়ালিউজ্জামান।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তারা আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে আদালতের নির্দেশে পুলিশি পাহারায় তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Link copied!