× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৪:২৭ পিএম

কালাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৪:২৭ পিএম

পার্টনার কংগ্রেসের উদ্বোধন ।ছবি : রূপালী বাংলাদেশ

পার্টনার কংগ্রেসের উদ্বোধন ।ছবি : রূপালী বাংলাদেশ

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের কালাইয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুর ১২ টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুনুর রশিদ, কালাই থানার ওসি রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

কালাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম ও সফলতা তুলে ধরার লক্ষ্যে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

Link copied!