× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০২:১০ পিএম

মাটিরাঙ্গায় শীতার্ত মানুষের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০২:১০ পিএম

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। ছবি : সংগৃহীত

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। ছবি : সংগৃহীত

সারাদেশের মতো পাহাড়েও জেঁকে বসেছে শীত। শীতে জবুথবু পাহাড়ের নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি জনকল্যাণমুখী ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে পাহাড়ের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।

রোববার (১১ জানুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গার কাঁঠালবাগান এলাকায় তিন শতাধিক শীতার্ত পাহাড়ি, বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

শীতবস্ত্র বিতরণকালে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি-জি, মেজর মো. সামিউল হক এসজিপি প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময়ে ২৫০ পাহাড়ি-বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর-এ রেজওয়ান তৌফিক রিজভীর নেতৃত্বে দুই শতাধিক পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সেনাবাহিনী সব সময়ই পাহাড়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মন্তব্য করে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও জনকল্যাণমুখী কাজের এ ধারা অব্যাহত থাকবে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে আপ্লুত নিম্ন আয়ের মানুষ।

তারা বলেন, সেনাবাহিনীর কম্বলে আমাদের মতো গরিবদের শীত নিবারণ হবে। শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!