× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৫:০৪ পিএম

মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৫:০৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, র‍্যালি ও অগ্নিকাণ্ডে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালের দিকে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. হারুনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ মোকাবেলায় মহড়ার আয়োজন করা হয়।

এর আগে র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি সবাইকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ও সচেতন থাকার আহ্বান জানান।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খাঁন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Link copied!