× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৯:০২ পিএম

শ্রমিককে গুলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৯:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় এক বাঙালি শ্রমিককে গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. রবিউল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ।

সমাবেশে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে জাহাঙ্গীর আলমকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, অন্যথায় আরও কঠোর আন্দোলন এবং হরতালের মতো কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা এ হামলার জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফকে দায়ী করেন।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদ, নির্যাতিত মোটর শ্রমিক খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছোটন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম হেলালসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২০ জুন) রাতে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় শ্রমিক জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Link copied!