× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৪:৫৪ পিএম

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৪:৫৪ পিএম

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার করেছে বিজিবি। ছবি- রূপালী বাংলাদেশ

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার করেছে বিজিবি। ছবি- রূপালী বাংলাদেশ

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ১৮৭ পিস ভারতীয় শাড়ি ও ২৬৫ পিস টি-শার্ট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 

রোববার (১৫ জুন) রাত সাড়ে ১২ টার সময় মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা রাবার বাগান এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারতীয় শাড়ি আনা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন অযোধ্যা বিওপি হতে আনুমানিক ১.৫ কিলোমিটার উত্তরে নিউ অযোধ্যা রাবার বাগান নামক স্থানে অভিযান চালায় বিজিবি। 

এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল রাবার বাগানে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় বস্তাভর্তি ১৮৭ পিস ভারতীয় শাড়ি ও ২৬৫ পিস টি-শার্ট উদ্ধার করে।

উদ্ধারকৃত ভারতীয় শাড়ি ও টি-শার্টের আনুমানিক বাজার মুল্য ১৫ লক্ষ ৮৯ হাজার ৮'শ টাকা। 

খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) জোন অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ি ও টি-শার্ট সিজার পরবর্তী কাস্টমসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের অবৈধ কাজ ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি’র সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত আছে এবং থাকবে।

Link copied!