ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান উল্টে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:২০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামের জিরোপয়েন্ট এলাকায় মাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫) নামে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার মিঠামইন ঘাগড়া এলাকা থেকে বি. বাড়ীয়া যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ১৫ সদস্যের একটি দল পিকআপ ভ্যান করে বি. বাড়ীয়া এলাকায় একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে অষ্টগ্রাম উপজেলার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। এ সময় পিকআপ ভ্যানের অনেকেই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিস মিয়া ও নূর আলমকে মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় হাদিস মিয়া ও নূর আলম নামে দুই জন মারা গেছেন। আহতদের মধ্যে ৫ জনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরও ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’