ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

রাঙামাটিতে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আটক ২

‎রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১০:১৬ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

‎রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুই আপন ভাইকে ভূমি অপরাধ প্রতিরোধ আইন মামলায় আটক করা হয়েছে। রোববার একই পরিবারের পাঁচ আসামি আগাম জামিন নিতে আদালতে হাজির হলে আদালত আপন দুই ভাইকে জেলহাজতে প্রেরণ করেন। বাকি ৩ আসামি নারী হওয়ার কারণে শর্তসাপেক্ষে জামিন ‎দেন আদালত।

‎আসামিরা হলেন- আজিজুল হক (সরকারি চাকরিজীবি), মো. কাউসার, আনোয়ারা বেগম, মনোয়ারা বেগম ও জাহানারা বেগম। তাদের সবার পিতা- মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সওদাগর, সর্বসাং-মাদ্রাসা পাড়া, ৪নং ওয়ার্ড, বাঘাইছড়ি পৌরসভা, রাঙামাটি।

‎মামলার বাদী- রাহুল চাকমা বলেন, বিবাদীগণ বিগত ৩০ বছর ধরে আমাদের পৈতৃক জমি জবরদখল করে ভোগ করে আসছে। আমার পিতা মারা যায় ১৯৯৪ সালে। পিতা মারা যাওয়ার ছয় বছর পর ১৯৯৯ সালে বিবাদীগণ চট্টগ্রাম গিয়ে এই জায়গা তাদের নামে নোটারি করে নেয়। আমাদের জমি ফেরত পেতে আমরা কোর্টে মামলা করি। ওই মামলায় আজিজুল হক ও তার ভাই কাউসারকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন আদালত। আশা করি, আমি ন্যায় বিচার পাব।

‎এই মামলার আইনজীবী রাজিব চাকমা বলেন, সরকারের ভূমি অপরাধ প্রতিরোধ আইন-২০২৩ এর ধারা মোতাবেক পাঁচজন আসামি আদালতে আগাম জামিনের জন্য আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত পুরুষ দুজন আজিজুল হক ও কাউসারকে জেলহাজতে প্রেরণ করেন। বাকি তিনজন মহিলা হওয়ায় তাদের জামিন দেন আদালত।