ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সড়কে প্রাণ গেল জামায়াত কর্মীর

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:০৮ এএম
জামায়াত কর্মী আব্দুস ছালাম। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি জনসভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত আব্দুস ছালাম কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের কর্মী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

ঘটনার বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।

তিনি বলেন, আব্দুস ছালামের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে।