× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:০৯ পিএম

উলিপুর বাজারে মোবাইল কোর্টে ৭ জনকে জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:০৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে উলিপুর বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) উলিপুর বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ফলের দোকানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য সংরক্ষণের অভিযোগে ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্যানিটারি ইন্সপেক্টর এবং স্থানীয় সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, ‘রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

এ ছাড়া যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান দ্রুত সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

Link copied!