× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৫:৫১ এএম

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি: সভাপতি বিপুল ও সম্পাদক সোহেল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৫:৫১ এএম

সভাপতি মো. আশরাফুল হক বিপুল এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানা

সভাপতি মো. আশরাফুল হক বিপুল এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানা

কুড়িগ্রাম জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাজির উদ্দিন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সহসভাপতি করা হয়েছে সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমনকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আশিক ইকবাল রাব্বি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মো. হেলাল হোসেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নাঈম ইসলাম এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে হাসিবুল রহমান রাকিব দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক করা হয়েছে অর্ঘ্য দীপ সাহাকে এবং প্রচার সম্পাদক হয়েছেন ইফতে খারুল ইসলাম।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য জেলা নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!