× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৩:১৬ পিএম

ফুলবাড়ীতে ৪ জুয়ারি গ্রেপ্তার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৩:১৬ পিএম

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা                                                                                              ছবি: রূপালী বাংলাদেশ

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়ারিকে গ্রেপ্তার করেছে।

রোববার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের গেটের বাজার তিনকোণা মোড়ে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল ইসলাম (২৭) আমিনুল ইসলাম (৪০), বিপুল ইসলাম (৩০) ও সাইদুল হক (৪৫)। তারা সবাই উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের বাসিন্দা। 

ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১২৪০ টাকা উদ্ধার করা হয়।

পরে জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!