কুষ্টিয়া পুলিশ হাসপাতালে স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মান উন্নয়নে অত্যাধুনিক রেডিওলজি শাখার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালটির চিকিৎসাসেবায় নতুন মাত্রা যুক্ত হলো।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কুষ্টিয়া পুলিশ হাসপাতালের রেডিওলজি শাখার উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এ সময় তিনি হাসপাতালের প্যাথলজি শাখার পাশাপাশি রেডিওলজি শাখার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, প্যাথলজি শাখার পাশাপাশি রেডিওলজি শাখা চালুর মাধ্যমে পুলিশ হাসপাতালের স্বাস্থ্যসেবার পরিসর আরও বিস্তৃত হলো। এই হাসপাতাল থেকে কুষ্টিয়া জেলায় কর্মরত পুলিশের সকল ইউনিটের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা স্বল্প খরচে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শারমিন জাহান সুরভী, ডা. সুলতানা রাজিয়া, পুলিশ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টরা এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন