× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:৩৪ পিএম

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:৩৪ পিএম

সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিটি বটতৈল থেকে ত্রিমোহনী যাওয়ার পথে দুপুর ২টায় বাইপাস সড়ক এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে আরও ২ জন মারা যায়। 

নিহতদের মধ্যে সিএনজিচালকসহ একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুই যানবাহন জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
 

Link copied!