ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কু‌ষ্টিয়ায় আধিপত‌্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কু‌পিয়ে হত‌্যা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার খোকসায় আধিপত‌্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কু‌পিয়ে হত‌্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। ‌নিহতরা হলেন ওই গ্রামের মৃত চাঁদ আল‌ীর ছেলে ফারুক হোসেন (৪০) ও একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত‌্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছা‌লিম হোসেন ও মিন্টু চৌ‌কিদার গ্রুপের ম‌ধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে এই হামলা ও হত‌্যার ঘটনা। নিহত দুইজন ছা‌লিম হোসেন গ্রুপের সদস‌্য।

আরও জানা গেছে, শুক্রবার বিকেলে দুই গ্রুপের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে রাতে মিন্টু চৌ‌কিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অত‌র্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খোকসা থানার ওসি মোল্লা জা‌কির হোসেন জানান, স্থানীয় দুই গ্রুপের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে এ ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।