× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৮ পিএম

রামগঞ্জে আগুনে ৩ বসতঘর ছাই, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একটি ঘরে আয়াত নামে চার মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর এলাকার মধ্য টামটা ইয়াছিন মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাবার শেষে দুলাল মিয়া ঘরের বাইরে যান। বাইরে থেকে ফিরে এসে তিনি দেখেন, পুরো ঘরে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে আগুন গ্যাস সিলিন্ডারে লেগে যায়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রতিবেশী শহীদ উল্লাহ ও সিরাজ মিয়ার ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এর মধ্যে ঘরের বিছানায় থাকা দুলাল মিয়ার ছেলে আয়াত আগুনে পুড়ে মারা যায়। দুলাল মিয়ার ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, ঘরগুলোর ভেতরে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল। এর মধ্যে দুটি খালি থাকলেও একটি সিলিন্ডারে গ্যাস ছিল। চারটি ঘরে আগুন লাগলেও এর মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পিয়াস চন্দ্র সরকার বলেন, ‘প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একটি শিশু মারা গেছে। আগুনে ঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাশিদ বিন এনাম বলেন, ‘আগুনে আয়াত নামে একটি শিশু পুড়ে মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি টিনসহ আরও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’

Link copied!