× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:১৩ এএম

স্মার্ট কার্ড-ফ্যামিলি কার্ড একটি প্রতারণা প্যাকেজ: নাহিদ ইসলাম

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:১৩ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনি পদযাত্রায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনি পদযাত্রায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্মার্ট কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে একটি দল জনগণের সঙ্গে প্রতারণা করছে। এর আগেও তারা নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়নি।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ২০০৮ সালে কীভাবে ভারতসহ বিভিন্ন বিদেশি শক্তির সহায়তায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল, তা দেশের মানুষ দেখেছে। এবার যদি আবারও সে ধরনের কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে দেশের মানুষ তা শক্ত হাতে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে ১৯৯১ সালের নির্বাচনের মতো। তখন একটি দল আগেভাগেই মন্ত্রিসভা সাজিয়ে বসেছিল এবং তারা নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে। এবারও একই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, সে সময় বাংলাদেশের ছাত্র-জনতা ও মেহনতি মানুষ অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, ইনশাল্লাহ এবারও জুলাই অভ্যুত্থানের শক্তিকে বিজয়ী করবে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ।

পদযাত্রায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে বলেন, অতীতে যেভাবে কিছু গণমাধ্যম আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে তাদের রক্ষা করতে পারেনি, এবারও কোনো দলকে রক্ষা করতে পারবে না। তিনি অভিযোগ করেন, বর্তমানে কিছু গণমাধ্যম একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে।

পদযাত্রায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান।

এ সময় দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক পদযাত্রায় অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রূপালী বাংলাদেশ

Link copied!