× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:০১ পিএম

লক্ষ্মীপুরে ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:০১ পিএম

সিলসহ ব্যবসায়ী আটক। ছবি : রূপালী বাংলাদেশ

সিলসহ ব্যবসায়ী আটক। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ছয়টি ভোটের সিলসহ সোহেল রানা নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের একটি দল মারইয়াম প্রেসে অভিযান চালায়। অভিযানের সময় প্রেস থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জব্দকৃত সিল, মোবাইল ফোন ও কম্পিউটারসহ সোহেল রানাকে থানায় নেওয়া হয়।

আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কে বা কারা সিল তৈরির অর্ডার দিয়েছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, ‘কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল বানানো যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ।’ আটক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Link copied!