× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:২৯ পিএম

ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:২৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে সেখানকার বাসায় ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় বাংলাদেশের একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে সৌদি আরবের আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকায়।

নিহতরা হলেন: মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, দেড় বছরের শিশু কন্যা সুবাহ আক্তার, বড় মেয়ে মোহনা আক্তার ও গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী। এ ছাড়া আরেক কন্যা ফাইজা আক্তার গুরুতর আহত।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের স্বজনেরা। পরিবারের সবাইকে হারিয়ে মা খুকি বেগম ও বাবা শহিদ উল্যাহ বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। একই অবস্থায় পরিবারের অন্যদের।

বড় ভাই স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান, ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত।

চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তার ছোট ভাই মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন কন্যা মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে যান।

সৌদি আরবের সময় রোববার রাত প্রায় ৩টায় পবিত্র হজ পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হন।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, বিষয়টি জানতে পেরেছি। মরদেহ দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত হলে সার্বিক সহযোগিতা করব।

রূপালী বাংলাদেশ

Link copied!