× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:৩৬ পিএম

মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসে দেওয়াল ধসে ছেলের মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দোকানের দেওয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

রোববার (৮ই মার্চ) দুপুরে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন আল মুনসুর ড্রাগ হাউজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহাদ হোসেন তার মায়ের সঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জামাকাপড় কিনতে রামগঞ্জ চৌরাস্তা এলাকায় আসেন। এ সময় তারা আল মুনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দোকানটির ওপরের অংশে চলমান নির্মাণকাজের দেওয়াল ধসে পড়ে।

দেওয়াল ধসে সেখানে দাঁড়িয়ে থাকা আরও ৫ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন আনু আহত ও নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ‘দেওয়াল ধ্বসে এক ছাত্র নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!