× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:১৮ এএম

হামের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১২ শিশু

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:১৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ জন শিশু ভর্তি হয়েছে।

এ নিয়ে গত তিন মাসে হাম উপসর্গ ও হাম শনাক্ত হওয়া মোট ৩৯ জন রোগী চিকিৎসা নিয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত ৩৯ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ১২ জন শিশু হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রোগীদের চিকিৎসা নিশ্চিতে সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক মোরশেদ আলম হিরু বলেন, লক্ষ্মীপুরে এ মুহূর্তে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। ভর্তি রোগীরা মোটামুটি আশঙ্কামুক্ত এবং তাদের চিকিৎসা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!