× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১০:০৪ এএম

গাইবান্ধায় মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১০:০৪ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামকে অবমাননাসহ সারা দেশে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে সদর মডেল থানা সড়কে এ আয়োজন করা হয়। এর আগে তারা বিক্ষোভ মিছিল নিয়ে থানা সড়ক প্রদক্ষিণ করে। 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, চন্দ্রগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কর্মকার, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বানু নাগ, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিপন মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রহল্লাদ সাহা রবি ও সদস্য অজয় রায় প্রমুখ। 

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সরকার ও দেশকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র করছে। তারাই দেশের বিভিন্ন মঠ মন্দিরে হামলা এবং হিন্দুদের পুড়িয়ে মেরে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখে। যাতে এই সরকার ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হয়। আমরা সেটা হতে দিতে পারি না। এ সময় তারা তাদের ভগবান শ্রীরামকে অবমাননা ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!