কাতারে রাজনগর জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে ধানের শীষ প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. সেলিম খাঁন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আতিক আসলাম।
প্রধান অতিথি ছিলেন এম নাসের রহমান। কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির সহসভাপতি ও ফোরামের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান।
সভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। জেলা ও থানা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন এবং ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তাদের মধ্যে ছিলেন ফয়সাল আহমদ, সায়েদ আহমদ সাদ, মোক্তার হোসেন তালুকদার, সুজানুর রহমান, আব্দুর রব, কে.এম. পলাশ খান, সোহাগ জোয়ার্দার ও সাজিদুল ইসলাম রাসেল।
উপস্থিত ছিলেন আরও অনেকে, যেমন আব্দুল নুর আজাদ, ফয়েজ আহমদ, সৈয়দ রমিজ উদ্দিন সুরুক, রোকনুজ্জামান, মো. আবুল মিয়া, শিবলু আহমদ, নুর আহমদ, সাজু আহমদ, মাছুম তালুকদার, সালেক আহমদ, জামিল হোসাইন, মো. তানভির, রিহান আহমদ, মারুফ মিয়া, মো. বাপ্পি প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন