× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৫৭ এএম

রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টা, ভারতীয় ট্রাক জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৫৭ এএম

বিজিবির হাতে ভারতীয় ট্রাক জব্দ। ছবি : রূপালী বাংলাদেশ

বিজিবির হাতে ভারতীয় ট্রাক জব্দ। ছবি : রূপালী বাংলাদেশ

শেওলা স্থলবন্দরে অবৈধ ভারতীয় রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টার অভিযোগে একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে ৫২ বিজিবি। এ ঘটনায় ট্রাকের চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও ট্রাকটি এখনো বিজিবির জিম্মায় রয়েছে।

বিজিবি সূত্র জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আটক ভারতীয় ট্রাকচালকের নাম নিখিল দাস (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানাধীন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত জলধার দাস।

বিজিবি আরও জানায়, নিখিল দাসের পাথরবাহী ট্রাক বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি অধীন শেওলা আইসিপি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে আসে। পাথর আনলোড করার পর ট্রাকটি শনিবার (৭ মার্চ) রাতে ভারতে ফেরার পথে জ্বালানি সংকটে পড়ে। এ অবস্থায় তিনি বাংলাদেশে অবস্থিত ‘নাদিয়া স্টোর’ নামে একটি দোকান থেকে ভারতীয় মুদ্রা রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন।


 
সরাইল রিজিয়নের অধীন শ্রীমঙ্গল সেক্টরের প্রত্যক্ষ নির্দেশনায় তেল পাচার রোধে শক্ত গোয়েন্দা নজরদারির কারণে তেল পাচার প্রতিরোধ সম্ভব হয়। ৫২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেলসহ যেকোনো ধরনের অবৈধ লেনদেন ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও দুই দেশের প্রচলিত নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!