× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:৩৯ পিএম

কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক ও সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশের ঝোপ পরিষ্কার করা হচ্ছে। জেলা সার্কিট হাউজের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জেলা শহর ও শ্রীমঙ্গল শহরে ফুটপাথ দখলমুক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে পরিষ্কার ও মেরামতের কাজ চলছে। সমাবেশ স্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে মঞ্চ তৈরির কাজও চলছে। জেলা বিএনপির পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

Link copied!