× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:০৫ পিএম

বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে কালিয়াকৈর পৌর এলাকার মানুষ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:০৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় বৃষ্টি পাতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট ও শিল্প কারখানায় পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে পৌরসভার চন্দ্রা, সফিপুর, বিশ্বাসপাড়া, পল্লী বিদ্যুৎ, হরিণহাটি, হরতকিতলা ও ডানকিনিসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানিতে তলিয়ে গেছে সড়ক। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

কালিয়াকৈর পৌরসভার নয়টি ওয়ার্ডে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। শিল্প কারখানাকেন্দ্রিক এ ঘনবসতিপূর্ণ এলাকায় জলাবদ্ধতার কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। জরুরি কাজে বের হওয়া মানুষকে গন্তব্যে পৌঁছাতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

ক্ষতিগ্রস্ত শফিক হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরের ভেতরে পানি ঢুকে গেছে। ফ্রিজ, আসবাবপত্র, চাল-ডালসহ প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে ডুবে নষ্ট হয়েছে। কিছুই সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। অনেক পরিবারের রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

শুধু বাসাবাড়িই নয়, অনেক দোকানপাটেও পানি ঢুকে নষ্ট হয়েছে মালামাল। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই একই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন না হওয়ায় এ সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে তাদের।

এ বিষয়ে কালিয়াকৈর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, অল্প সময়ে অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার সকল ইউনিট কাজ করছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অনুদানের মাধ্যমে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

Link copied!