সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দনের মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিটের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। স্পন্দন মৌলভীবাজার নির্বাহী কমিটির সভাপতি ইহাম মোজাহিদ এবং সাধারণ সম্পাদক জাবেদুর রহমান সৌরভ এ কমিটির অনুমোদন দেন।
বৃহস্পতিবার (২ জুলাই) স্পন্দন মৌলভীবাজারের প্যাডে প্রকাশিত অনুমোদিত কমিটিতে মৌলভীবাজার সরকারি কলেজের বিএসএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ নাবিল উজ্জামান সভাপতি এবং প্রাণীবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিদ আহমদ রকি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহসভাপতি রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাবিয়া তিথী। সহসভাপতি হিসেবে রয়েছেন বিবিএস তৃতীয় বর্ষের মামুন আহমদ, পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের আসআদ উর রহমান কারান এবং বিএসএস তৃতীয় বর্ষের ফায়জুল আবেদীন রুম্মান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের নাসফাত ইসলাম রাহি, ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের (পুরাতন) মোহাম্মদ কামরান এবং জিসান তালুকদার।
সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের (পুরাতন) আবু বাকার সিদ্দিকী রিফাত, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের (পুরাতন) প্রত্যয় ভট্টাচার্য এবং বিবিএস প্রথম বর্ষের (পুরাতন) জাবেদ মিয়া তালুকদার।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ইরতিজা চৌধুরী এবং সহ সাংগঠনিক সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের (পুরাতন) সজিবুর রহমান রুহান।
অন্যান্য পদে রয়েছেন— প্রচার ও প্রকাশনা সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের রেদোয়ান হোসেন আলী, দপ্তর সম্পাদক ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের রাকিব হোসেন ইমন, অর্থ সম্পাদক দর্শন বিভাগের অনার্স প্রথম বর্ষের জিসান আহমদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক বিবিএস প্রথম বর্ষের শাহেদ রহমান, সাংস্কৃতিক সম্পাদক ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের তামিম আহমদ, ছাত্রীকল্যাণ সম্পাদিকা মুন জান্নাত (এইচএসসি পরীক্ষার্থী) এবং পাঠাগারবিষয়ক সম্পাদক ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ইমন দেব।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

