× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:০০ পিএম

রাজনৈতিক সৌজন্যের নজির স্থাপন করেছেন পরাজিত প্রার্থী মুফতি নুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:০০ পিএম

মুন্সীগঞ্জ-৩ আসনের বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা পরাজিত প্রার্থীর। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ-৩ আসনের বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা পরাজিত প্রার্থীর। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ১১-দলীয় জোটের বাংলাদেশ খেলাফতে মজলিসের রিকশা প্রতীকের পরাজিত প্রার্থী মুফতি নুর হোসেন নুরানি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় কামরুজ্জামান রতনের ভাড়া বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান তিনি। 

এ সময় উভয় নেতা একে অপরকে ফুলের মালা পরিয়ে দেন এবং মিষ্টিমুখ করান। এ সময় কামরুজ্জামান রতন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুন্সীগঞ্জের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, নির্বাচনে জেলার কোথাও তিনি বাধাগ্রস্ত হননি। তিনি আরও বলেন, ক্ষমতা পেয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেয়ে জনগণের সেবা করাই তার লক্ষ্য এবং দায়িত্ব পালনকালে যেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ না ওঠে, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।

তিনি ঘোষণা দেন, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করবেন না এবং মুন্সীগঞ্জবাসীর ভালোবাসার প্রতিদান উন্নয়নমূলক কাজের মাধ্যমে দিতে চান। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। 

নুর হোসেন নুরানি বলেন, এখন কথা বলার সময় নয়, কাজ করার সময়। তিনি চাঁদাবাজি ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, জনগণের উন্নয়নই এখন সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি তিনি ভালো কাজে সহযোগিতা ও অন্যায় থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমেদ, মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম শহীদ, রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন পুস্তি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদর উপজেলা প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলীমসহ ১১-দলীয় জোট, খেলাফতে মজলিস ও বিএনপির নেতাকর্মীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!