ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৩:২৭ এএম
অভিযুক্ত দেলোয়ার হোসেন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাওলানা মো. দেলোয়ার হোসেন (৫৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামের উম্মুল কুরআন সিফাতুল উলুম মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন ধরে মেয়েটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করছিল। পরে কারণ জানতে চাইলে সে নির্যাতনের শিকার হওয়ার কথা জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় লোকজন অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলে, দেলোয়ার হোসেন আমাকে ধর্ষণ করেছে। বিয়ে করবে বলে আশ্বাস দিলেও বিয়ে করেনি।

অভিযুক্ত দেলোয়ার হোসেন দাবি করেন, তিনি ওই শিক্ষার্থীকে বিয়ে করেছেন। তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। একই সঙ্গে তিনি শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা পুলিশের ওসি (তদন্ত) মো. কাজী মাসুদ বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।