× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:১৫ এএম

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:১৫ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ময়মনসিংহের গৌরীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।

গৌরীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন যুহায়ের আনজুম আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ও গৌরীপুর থানা পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী উপজেলার কৃষ্ণনগর এলাকায় রাত ১২টা ৫০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। 

অভিযানকালে কৃষ্ণনগর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মোবারক হোসেনকে (৪৫) আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা, নগদ ৬ হাজার ১৮৭ টাকা, একটি স্মার্ট মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। 

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাত দেড়টার দিকে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!