× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:০২ এএম

ময়মনসিংহ-২ আসনে এমপি নির্বাচিত হলেন মুফতী মুহাম্মাদুল্লাহ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:০২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে এমপি নির্বাচিত হয়েছেন মুফতী মুহাম্মাদুল্লাহ। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট। পোস্টাল ব্যালটসহ মুফতী মুহাম্মাদুল্লাহ ২৭ হাজার ৭৫৫ ভোট বেশি পান।

বৃহস্পতর (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ফুলপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলে। ভোটকেন্দ্রগুলোতে প্রাণবন্ত পরিবেশ ছিল এবং ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জানা যায়, মুফতী মুহাম্মাদুল্লাহর বিরোধী একটি চক্র নানা চেষ্টা চালালেও সাধারণ মানুষ তাকে সমর্থন দিয়েছেন। ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে জামায়াত নেতা আনোয়ার হাসান সুজন এবং খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ তাকে সার্বিক সহযোগিতা করেছেন বলে জানা গেছে। এমনও শোনা গেছে, ১১ দলের বাইরে থাকা কিছু ভোটারও তাকে সমর্থন দিয়েছেন।

ময়মনসিংহ-২ আসনে এবার মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার ৪৮ হাজার ৩৩৬ ভোট পেয়ে তৃতীয় হন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ৩ হাজার ৭৯৬ ভোট পেয়ে চতুর্থ হন।

একতারা প্রতীকের বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রার্থী জুলহাস উদ্দিন শেখ ১ হাজার ৬৭ ভোট পেয়ে পঞ্চম, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি প্রার্থী এমদাদুল হক খান ৭১২ ভোট পেয়ে ষষ্ঠ এবং কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক ৪৮৭ ভোট পেয়ে সপ্তম হন।

তাদের মধ্যে মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, জুলহাস উদ্দিন শেখ, এমদাদুল হক খান ও আবু বকর ছিদ্দিক জামানত হারিয়েছেন।

নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে দায়িত্ব পালন করেন জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক বিজয়ীদের হাতে ফলাফলের শিট হস্তান্তর করেন। এরপর নবনির্বাচিত এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ নেতাকর্মী, ১১ দলীয় সাথী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!