× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:১১ এএম

ময়মনসিংহ-৩ আসনে ধানের শীষের জয়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:১১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন ৮,৯৬৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন পেয়েছেন ৭৪,৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ পেয়েছেন ৬৫,৫১৩ ভোট।

দশ দলীয় জোটের নেজামে ইসলামী পার্টি মনোনীত বই প্রতীকের প্রার্থী মাওলানা আবু তাহের খান পেয়েছেন ২৫,২৩৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি শরীফুল ইসলাম পেয়েছেন ২,৬৮৮ ভোট এবং বাসদ (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী একেএম আরিফুল হাসান পেয়েছেন ৩৩৪ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে উপজেলার ৯২টি ভোটকেন্দ্রের ৬০৮টি বুথে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট পড়েছে ১,৭২,৮৪৭টি, যা মোট ভোটের ৫৮.৪৬ শতাংশ।

গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১,০২,৪৬৬ ভোট এবং ‘না’ পেয়েছে ৪২,৪২৮ ভোট।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৯৮,২৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫০,৭৭৯ জন, মহিলা ভোটার ১,৪৭,৪৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!