× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৬:৫৭ পিএম

প্রতিমন্ত্রীর আসনে এখনো বিতরণ হয়নি প্রধানমন্ত্রীর ঈদের অনুদান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৬:৫৭ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ ও সামগ্রী ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে সময়মতো বিতরণ না হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আসটির সংসদ সদস্য হলেন ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। তিনি বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ আসন্ন ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেশের প্রতিটি জাতীয় সংসদীয় আসনে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রতি আসনে ১০ লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি আসনে ৭০০টি শাড়ি, ১০০টি থ্রি-পিস ও ৫০টি হাজি রুমাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়।

ময়মনসিংহ জেলার অন্যান্য সংসদীয় আসনে এসব সহায়তা ঈদের আগেই বিতরণ করা হলেও গৌরীপুর উপজেলায় তা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি ঈদের ১৩ দিন পার হলেও এসব অনুদান বিতরণ করা হয়নি।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস আফিয়া আমীন পাপ্পা জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ ও সামগ্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে তার জানা মতে, এগুলো ঈদের আগেই বিতরণের কথা থাকলেও এখনো বিতরণ করা হয়নি।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, ‘এসব সহায়তা ঈদের আগেই বিতরণ করার কথা ছিল। কিন্তু বিষয়টি জানার আগেই ব্যাংক বন্ধ হয়ে যায়। ফলে আমরা ঈদের আগে বিতরণ করতে পারিনি। ইতোমধ্যে শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল উত্তোলন করা হয়েছে এবং উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এগুলো বিতরণ করা হবে।’

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার ব্যক্তিগত সহকারী (পিএস) জুয়েল মিয়া জানান, প্রতিমন্ত্রী বর্তমানে সংসদ অধিবেশনে ব্যস্ত রয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা যখন অনুদানের বিষয়টি জানতে পারি, তখন ব্যাংক বন্ধ হয়ে যায়। ফলে ঈদের আগে বিতরণ সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে সব সহায়তা বিতরণ করা হবে।’

Link copied!