× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:৫৭ এএম

২ বছরে ৩ মানসিক ভারসাম্যহীন নারীর ৪ সন্তানের জন্ম, উদ্বেগ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:৫৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গত দুই বছরে তিনজন মানসিক ভারসাম্যহীন নারী চার সন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। 

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার ছনকান্দা বাজারে এক নারী কন্যাসন্তানের জন্ম দিলে বিষয়টি আবারও সামনে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা (২৫) নামের ওই নারী প্রায় এক বছর ধরে ছনকান্দা বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটাতেন। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হন।

ঘটনার দিন সকালে বাজারের মাছ মহাল এলাকায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। শুরুতে বিষয়টি কারও নজরে না এলেও নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে মা ও শিশু দুজনই স্থিতিশীল রয়েছেন।

এ ঘটনায় সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাকওয়া অসহায় সেবা সংস্থা’র প্রতিষ্ঠাতা তপু রায়হান রাব্বি জানান, গত দুই বছরে ফুলপুরে তিনজন মানসিক ভারসাম্যহীন নারী চার সন্তানের জন্ম দিয়েছেন, যার মধ্যে একজন যমজ সন্তানের মা হয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, এ ধরনের ঘটনা বারবার ঘটলেও কার্যকর ব্যবস্থা না থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় সামাজিক ঝুঁকি তৈরি করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, নবজাতকের সুরক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়দের দাবি, মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা, পুনর্বাসন ও নিয়মিত নজরদারির অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে। বিষয়টি প্রতিরোধে প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রূপালী বাংলাদেশ

Link copied!