× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৫:৪৭ পিএম

সিলিন্ডারে ২০০ টাকা বেশি বিক্রি, জরিমানা ২ লাখ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৫:৪৭ পিএম

১২ কেজির সিলিন্ডারে ২০০ টাকা বেশি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা। ছবি : সংগৃহীত

১২ কেজির সিলিন্ডারে ২০০ টাকা বেশি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি ২২০ টাকা বেশি বিক্রি করার অভিযোগে দুই ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে মেসার্স এনএন এন্টারপ্রাইজের ডিলারকে এক লাখ টাকা এবং মীম এন্টারপ্রাইজের ডিলারকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ময়মনসিংহ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার মেসার্স এনএন এন্টারপ্রাইজ ও মীম এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত ১৭২৮ টাকার ১২ কেজির প্রতি এলপিজি সিলিন্ডার ২২২ টাকা বাড়িয়ে ১৯৫০ টাকা বিক্রি ও বিক্রয় ভাউচার সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনজনিত কারণে দুই প্রতিষ্ঠানকে দুই দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ময়মনসিংহ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আব্দুস ছালাম অভিযান শেষে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত সচেতনামূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করেন এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থকবে বলেও জানান তিনি।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল র‍্যাব ১৪-এর একটি টিম, স্থানীয় উপজেলা জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।

রূপালী বাংলাদেশ

Link copied!