× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:৪৪ এএম

সাবেক ছাত্রলীগ নেতার সহস্রাধিক কলাগাছ কেটে ছড়ি নিয়ে গেল শ্রমিকদল নেতা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:৪৪ এএম

ছবি - রূপালী বাংলাদেশ

ছবি - রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সাবেক এক ছাত্রলীগ নেতার কলাবাগানের সহস্রাধিক গাছ কেটে কলার ছড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক এখলাস উদ্দিন মুন্সির বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত হারুন অর রশিদ ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের দরগারচালা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিকবাড়ি মৌজার দরগারচালা এলাকায় প্রায় ৫৪ বিঘা জমির মালিক হারুন অর রশিদ। এর মধ্যে প্রায় ৩০ বিঘা জমিতে তিনি ছয় হাজার চারা রোপণ করে কলাবাগান গড়ে তোলেন। বাগানের কলা বিক্রির উপযোগী হয়ে ওঠার পর সোমবার দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল সেখানে গিয়ে প্রায় সহস্রাধিক গাছ কেটে কলার ছড়ি নিয়ে যায়। এ সময় বাগানের পাহারাদার শামছুদ্দিন ফকির বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এখলাস উদ্দিন মুন্সির ফোন বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তার দাবি, জমি বিক্রয় ও দখল নিয়ে বিরোধ থাকায় কলাবাগান কেটে ফেলা হয়েছে।

বাগান মালিক হারুন অর রশিদ বলেন, এখলাস উদ্দিনের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল আমার বাগানের প্রায় সহস্রাধিক কলাগাছ কেটে ছড়িগুলো নিয়ে গেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ওই জমি আগে বর্গা দেওয়া ছিল। এবারও তারা বর্গা চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। সে কারণেই এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ফিরে এসে থানায় অভিযোগ করবেন বলে জানান।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!