× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:১০ পিএম

বদলগাছীতে ৫ পেট্রোল বোমা উদ্ধার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:১০ পিএম

পেট্রোল বোমা উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

পেট্রোল বোমা উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বদলগাছী উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদের মুদি দোকান থেকে বোমা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর ১২টায় বোমাগুলো নিষ্ক্রিয় করে বোমা ডিসপোজাল ইউনিট। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আক্কেলপুর গুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে সন্দেহজনক একটি সাদা বস্তা দোকানের পাশে পড়ে থাকতে দেখেন টহলরত র‍্যাব সদস্যরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে কাচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বোমাগুলো বোমা ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিরাপদ স্থানে সরিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করে।

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বলেন, অভিযান চালিয়ে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!