× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৪:৪৯ পিএম

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৪:৪৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্লিয়ারের সঙ্গে ধাক্কা লেগে রিপন হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের দুলু সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। তিনি বলেন, ‘শুক্রবার রাতে ব্যক্তিগত কাজে যুবক রিপন হোসেন বাড়ি থেকে রাণীনগর বাজারে যাচ্ছিলেন। পথে খাঁনপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের প্লিয়ারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।’

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

Link copied!