× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:০৮ এএম

টয়লেটের পাশে সেমাই উৎপাদন, আদালতের জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:০৮ এএম

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। ছবি : রূপালী বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সদর উপজেলায় খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন সেমাই উৎপাদনের অভিযোগে দুটি কারখানাকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদনগর এলাকায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে ‘গ্রামীণ’ ও ‘আনন্দ’ সেমাই কারখানায় অভিযান চালায়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র‍্যাব-১১ এর এএসপি মাসুদ খান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার উপস্থিত ছিলেন।

অভিযানকালে ‘গ্রামীণ সেমাই’ কারখানায় খোলা টয়লেটের পাশেই সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বৈধ অনুমোদন ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিল ব্যবহার করা হচ্ছিল। এ অভিযোগে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত সেমাই জব্দ করা হয়।

অন্যদিকে ‘আনন্দ সেমাই’ কারখানার বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়মবহির্ভূতভাবে পণ্য প্যাকেটজাত করার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম, অস্বাস্থ্যকর পরিবেশে এখানে সেমাই উৎপাদন করা হচ্ছে। তাই অভিযান চালানো হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

রূপালী বাংলাদেশ

Link copied!