নারায়ণগঞ্জে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ সময় চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা নিষিদ্ধ পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

