× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:০৭ পিএম

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, পুলিশের ওপর ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:০৭ পিএম

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিতে আহত সদস্য। ছবি : রূপালী বাংলাদেশ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিতে আহত সদস্য। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে (১৭ ডিসেম্বর) পাওয়ার লুম ব্যবসায়ী হাজী আব্দুর রবের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।

ব্যবসায়ী হাজী আব্দুর রব জানান, রাত ১টার দিকে তার বাড়িতে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত কেচি গেট ভেঙে প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। এই সময় পুলিশও ডাকাতদের ধরার উদ্দেশ্যে ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ককটেল বিস্ফোরণের ধাক্কায় ডাকাত দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডাকাতির ঘটনায় ব্যবসায়ী আব্দুর রব এবং তার পাওয়ার লুমের শ্রমিক আব্দুল আহত হয়েছেন। শ্রমিক আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী আব্দুর রব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি আরও জানান, ডাকাতদের ধরার চেষ্টা করতে গিয়ে পুলিশ গুলি চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!